বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

এনইআইআর চালুর বিরোধিতায় আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা, মোবাইল ব্যবসায়ীদের ভাঙচুর


প্রকাশ :

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান একদল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী।

হঠাৎ করে সংঘটিত এ ঘটনায় বিটিআরসি ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছিলেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। সরকারের অভিযোগ, এসব ব্যবসায়ীর একটি অংশ অবৈধ পথে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড, ব্যবহৃত ও পুরনো মোবাইল ফোন দেশের বাজারে সরবরাহ করে আসছিল।

কর ফাঁকি রোধ এবং নিম্নমানের ও অবৈধ ফোন আমদানি বন্ধের লক্ষ্যে সরকার হ্যান্ডসেট নিবন্ধনে এনইআইআর পদ্ধতি চালুর উদ্যোগ নেয়। এ ব্যবস্থা কার্যকর হলে অবৈধ পথে আসা ফোন আর নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে আনা পুরনো ফোনের ব্যবসা।

তবে বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর আগে যেসব হ্যান্ডসেট বৈধভাবে নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছিল, সেগুলো বন্ধ করা হবে না। নতুন করে কেবল সরকার অনুমোদিত ও নিবন্ধিত বৈধ হ্যান্ডসেটই দেশের মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে।