মঙ্গল গ্রহে প্রথম জমি কেনা লালমনিরহাটের তরুন প্রকৌশলী লালমনিরহাট-২(কালীগঞ্জ-আদিতমারী
জাতীয় পার্টির টিকেটে তিনি এ আসন থেকে ভোটে অংশ নেবেন বলে জানা গেছে।
জাতীয় পার্টির স্থানীয় শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলী এলাহান উদ্দিন জানান, জাপা'র হাই কমান্ডের পরামর্শে তিনি বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করেছেন। সেই সব রাষ্ট্রের প্রধানগণের সাথে উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনে লব্দ ধারনার পার্টনারশিপ আলোচনা করেন। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে আরো উন্নত ও জীবনমান উন্নয়নে তাঁর দলের হয়ে তিনি কাজ করবেন। তিনি যুব কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মমুখী কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্বের দুরীকরনে বাস্তবমুখী পরিকল্পনার বার্তা নিয়ে নির্বাচনী মাঠে নতুন ধারা সৃষ্টি করবে এমনটাই আশার স্বপ্ন শুনান আইটি ইঞ্জিনিয়ার এলাহান।
এলাহান স্বপ্ন বুনেন,স্বপ্ন দেখান। তিনি প্রথম বাংলাদেশী মঙ্গল গ্রহে এক একর জমি কিনেন। গত ২০২১ সালে ৭ আগস্ট ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই জমির দলিল হাতে পান এলাহান উদ্দিন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ও পত্র পত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে দ্রুত খবর ছড়ায় ।
এলাহান গত দু'দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র গ্রহন করেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, “জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি. এম. কাদের স্যার এবং প্রেসিডিয়াম সদস্য জনাবা শেরীফা কাদের ম্যাডামের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের আস্থা ও ভালোবাসাই আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাঁদের আশীর্বাদ ও অগনীত জাপার নেতা কর্মীদের দোয়ায় ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, “লালমনিরহাট–০২ আসনের সর্বস্তরের জনগণ, জাতীয় পার্টির সকল নেতা-কর্মী এবং দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, এমপি হিসেবে নির্বাচিত হলে প্রতি বছর বিনামূল্যে অন্তত ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আধুনিক ট্রেনিং সেবা চালু করা হবে। এর মাধ্যমে এলাকার বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা হবে।
একই সঙ্গে তিনি কৃষকদের সমস্যা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করে বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, কৃষকদের উৎপাদিত পণ্য সহজ শর্তে বিদেশে রপ্তানির লক্ষ্যে ‘এক্সপোর্ট জোন সার্ভিস সেন্টার’ চালু করা হবে, যেখানে প্যাকেজিং, মাননিয়ন্ত্রণ, রপ্তানি প্রক্রিয়া ও আন্তর্জাতিক বাজার সংযোগসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জাপা বদ্ধপরিকর। পাওয়ার প্লান্ট বাস্তবায়নের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের ভাগ্য বদলে দেওয়ার সময় এসেছে। আমি নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বাগ্রে উদ্যোগী ভূমিকা পালন করবো।
এদিকে, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনকে একমাত্র মনোনীত প্রার্থী ঘোষণার খবরে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।