বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময়, খ্রিষ্টান সম্প্রদায়কে রাষ্ট্রপতির অভিনন্দন


প্রকাশ :

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বঙ্গভবন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীর প্রতি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য চিরকাল অটুট রাখার আহ্বান জানান।