আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উৎসাহিত করতে আজ থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ বাড়াতে ‘ভোটের গাড়ি’ পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলায় প্রচারণা চালাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।