বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন


প্রকাশ :

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার জানানো হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এরপরের সময়সূচি অনুযায়ী নামাজে জানাজা বেলা আড়াইটায় শুরু হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নামাজে অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।