বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত শেষ, জানাজার প্রস্তুতি সম্পন্ন


প্রকাশ :

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এটি করা হয়।

ময়নাতদন্তের পর হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে পুনরায় রাখা হয়েছে। সেখানে মরদেহ গোসলের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে মরদেহ হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র জানায়, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত সদস্য মোতায়েন করেছে এবং মাঠে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা রাখা হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছার প্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউ এলাকায় বাদ জোহর জানাজার আয়োজনের কথাও জানানো হয়েছে।