বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জামায়াত আমির লন্ডন থেকে ফিরেই হাদিকে এক নজর দেখতে গেলেন


প্রকাশ :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকায় অবতরণের পরপরই তিনি হাসপাতালে গিয়ে প্রয়াত ওসমান হাদির মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এ তথ্য তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য লন্ডন সফর সংক্ষিপ্ত করে সকালে দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে গিয়ে তাকে এক নজর দেখার সুযোগ হয়েছে। এ সময় তিনি হাদির পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শোকের এই কঠিন মুহূর্তে সান্ত্বনা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। মহান আল্লাহ যেন হাদির পরিবারসহ সবাইকে ধৈর্য ধারণের শক্তি দেন—এই দোয়াও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা মতের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান।

পোস্টের শেষাংশে জামায়াত আমির লেখেন, দেশের এই সন্তানকে যথাযথ সম্মান জানানো এবং তার দেখানো স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সবার। তিনি প্রয়াত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।