বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পথের আলো'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করলেন ইউএনও


প্রকাশ :

স্বেচ্ছাসেবী সংগঠন 'পথের আলো রাজারহাট'র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে মাসব্যাপী খাদ্য সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

স্বেচ্ছাসেবী সংগঠন পথের আলো রাজারহাট আয়োজিত মাসব্যাপী মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র হস্তান্তর করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: আল ইমরান।

বৃহস্পতিবার(১০ডিসেম্বর) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিসামত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,পথের আলো সংগঠনটির সার্বিক তত্ত্বাবধায়ক আনিসুর রহমান লিটন,এনসিসি রাজারহাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম,পথের আলো রাজারহাটের সদস্য মজনু সরকার,আহসান হাবীব কুইক,হাফিজুর রহমান,মামুন চৌধুরী, সাইয়্যাদুর রহমান শাওন,নাঈম।