রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির অভিযানে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছয় যুগলকে আটক করা হয়েছিল।সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে এ অভিযান চালায়।
অভিযানে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ সহ বিভিন্ন স্থান থেকে যুগলদের আটক করা হয়। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, প্রথমবারের মতো তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা যদি এভাবে বিশ^বিদ্যালয়ের আইন ভঙ্গ করে অনৈতিক কর্মকান্ড করতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল জরিমানর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক।