লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আবদুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আক্কেল আলী মাস্টার।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন।
এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-প্রভাষক, বিদায়ী এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।