বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

রাজারহাট মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা


প্রকাশ :

আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে|

বুধবার দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ আয়োজনে কলেজে অধ্যায়নরত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে|

বুধবার দুপুরে কলেজ হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডি সভাপতি অ্যাডভোকেট মোঃ ইয়াকুব আলী, এসি¯ট্যান্ট পাবলিক প্রসিকিউটর(এপিপি), মহানগর দায়রা আদালত,ঢাকা,কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও উমরমজি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব মন্ডল,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা আক্তার ও সহকারী অধ্যাপক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকীসহ অন্যান্যরা|

আলোচনা ও দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়|