রাত পোহালেই বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হবে এইচএসসি, ভোক ও আলীম পরিক্ষা। হঠাৎ করে দুইদিন আগে পূর্বে থেকে নির্ধারিত মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার কেন্দ্র বাতিল করে নগরীর মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসা কেন্দ্র হিসেবে স্থানান্তর করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসক বরাবর কেন্দ্র বহালের দাবীতে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ স্মারকলিপি প্রদান করে। পরবর্তিতে শিক্ষার্থীদের মানষিক দিক বিবেচনা করে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কেন্দ্র বহাল করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
স্মারকলিপি সুত্রে জানা যায়, উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে “জাতীয় পুরুষ্কার প্রাপ্ত” হয়েছেন। দেশ স্বাধীনের আগে থেকে মাদ্রাসাটিতে কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আসছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে শুরু হবে হওয়া আলীম পরিক্ষার কেন্দ্র হিসেবে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। পরিক্ষার্থীরাও প্রবেশপত্রে কেন্দ্র হিসেবে জানে ওই মাদ্রাসাকে। শুধু তাই নয়, ইতিমধ্যে কেন্দ্র সচিব নিয়োগ, কেন্দ্রে পরিক্ষার যাবতীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়। অথচ হঠাৎ করে সেই কেন্দ্র বাতিল করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
স্মারকলিপি সুত্রে আরো জানা যায়, অত্র মাদ্রাসার সাবেক মুফাসসির মাওলানা আছগর আলী সম্প্রতি মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে জেলা প্রশাসক, রংপুর এর গত ১০/০৯/২০২৫ তারিখের স্মারক নম্বর-০৫.55.8500.016.14.022.২৪-৮৩৪ এর আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২৯/০৬/২০২৬ইং তারিখের আদেশে রংপুর-০২ (বড় রংপুর), কেন্দ্র কোড-৩৬৭, আলিম কেন্দ্ৰ মুলাটোল মদিনাতুল উলূম কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র স্থানন্তর করে। অথচ গত ১০/০৯/২০২৫ইং তারিখের যে পত্র খানা জমা দিয়েছেন তা জেলা প্রশাসক, রংপুর গত ১৫/০৯/২০২৫ইং তারিখের স্মারকনম্বর-০৫.৫5.8500.016.14.022.২৪-৮৫৪ বাতিল করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের গত ১৫/০৯/২০২৫ইং তারিখের পত্র গোপন রেখে প্রতারণামূলক কেন্দ্র স্থানন্তরের চিঠি ইস্যু করেন।
বিষয়টি জানার পর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্র বহাল রাখে।
এদিকে আলীম পরিক্ষার কেন্দ্র বহাল রাখায় বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও পরিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রটির দুরুত্ব প্রায় ১৫ কিলোমিটার। তাছাড়া একদিনের মধ্যে সকল পরিক্ষার্থীদের নতুন কেন্দ্র বিষয়ে জানানো এবং নগরীর যানজট সব বিবেচনায় নিয়ে বিষয়টি মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জানানো হয়। পরে শিক্ষা বোর্ডের নির্দেশনায় পরিক্ষার্থীদের মানষিক চাপ ও মানবিক দিক বিবেচনা করে উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র বহাল রাখা হয়।