শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম


প্রকাশ :

আগামী ৭২ ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ না নিলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে বিশ্ব বিদ্যালয়ের  প্রশাসনিক ভবনের সামনে ব্রাকসু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শিক্ষার্থী শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, আহমাদুল হক, রাইসুল ফরিদ জানান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় প্রশাসন তাদের দূর্নীতি অব্যহত রাখতে ব্রাকসু নির্বাচন বানচালের জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে।

এর মধ্যে ভোটার তালিকা নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনারের পদত্যাগ, জাতীয় সংসদ নির্বাচনসহ নানা অজুহাতে ব্রাকসু নির্বাচন অনুষ্ঠান করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের পর ব্রাকসু নির্বাচন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের পর ঈদ পেরিয়ে গেলেও ব্রাকসু নির্বাচন নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।

আগামী ৭২ ঘন্টার মধ্যে ব্রাকসু নির্বাচনের তারিখসহ তফশীল প্রকাশ করা না হলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকরা উপস্থিত থাকলেও ছাত্রদলের কাউকে দেখা যায়নি।