৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০শে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরীর ১২টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ৩০শে জানুয়ারি সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
উল্লেখ্য, ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সমাজকল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।