রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বেরোবিতে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে ধারণা পেলো শতাধিক শিক্ষার্থী


প্রকাশ :

 সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুর এ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে তরুণদের সচেতন করতে এক সচেনতামূলক ক্যম্পেইন এর আয়োজন করা হয়।

২৬ নভেম্বর বিকাল ৩টায় টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ে ধারণা প্রদান, কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় তা হাতে কলমে শেখানো, কেউ তাৎক্ষনিক সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে তার পূরণে সহযোগিতা করা এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও আবেদন পত্র বিতরণ করা হয়। তথ্য অধিকার আইন বিষয়ক এ ক্যাম্পেইনে তরুণ শিক্ষার্থীরা অধিকাংশই এ আইন সম্পর্কে প্রথমবারের মত ধারণা পেয়েছেন। এছাড়াও অনেকে এ আইনের নাম শুনলেও কিভাবে এর প্রয়োগ করা যায় এবং কিভাবে এ সুফল পাওয়া সম্ভব সে বিষয়ে সরাসরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পান। উপস্থিত তরুণ শিক্ষার্থীরা এ ধরণের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তারা এ বিষয়ে জানতে পেরে উপকৃত হয়েছেন বলে জানান এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরণের উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত তথ্য অধিকার ক্যাম্পেইন কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন সনাক, রংপুরের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যগণ।