রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

২০২৬ সালে মোট সরকারি ছুটি ২৮ দিন, দুই ঈদে টানা ১১ দিনের অবকাশ


প্রকাশ :

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। তবে এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি দাঁড়াবে ১৯ দিন।

সূত্র জানায়, ২০২৬ সালেও আগের মতো দুই ঈদ ও শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে। ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস সচিব বলেন, “সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন ধরা হয়েছে। এর মধ্যে শুক্রবার ও শনিবার পড়ায় সরকারি দপ্তরগুলো কার্যত ১৯ দিন ছুটিতে থাকবে।”

এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে, মোট ২৬ দিনের সরকারি ছুটি ছিল। সেখানে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের মাধ্যমে ১৪ দিন। তবে ওই বছরের ছুটির মধ্যে নয় দিনই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গিয়েছিল।

সরকারি ছুটির আগাম অনুমোদন প্রতিষ্ঠান, অফিস ও শিক্ষা কার্যক্রমের বার্ষিক পরিকল্পনা প্রণয়নে সুবিধা এনে দেবে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। পাশাপাশি ঈদ ও দুর্গাপূজায় টানা ছুটি থাকায় মানুষ পরিবার নিয়ে সময় কাটানোর ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে।