রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে চলতি বছরের ৩ নভেম্বর। মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও গুচ্ছ ভুক্ত ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১৪ অক্টোবর অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ নভেম্বর তারিখ হতে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। শিক্ষার্থী বৃন্দকে তাদের স্ব-স্ব বিভাগে যোগাযোগ পূর্বক ক্লাস রুটিন সংগ্রহ করে ক্লাসে অংশ গ্রহণের জন্য বলা হলো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.তাজুল ইসলাম বলেন,আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু হবে। সেই অনুযায়ী বিভাগ গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, আমাদের যেহেতু অডিটোরিয়াম নেই তাই গতবারের মতোই  কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন হবে না। ৩ তারিখে প্রতি ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন হবে। 

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছিল।