রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

টানা ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান


প্রকাশ :

দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে খুলে দেওয়া হয়েছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম।শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিন ছুটি ছিল স্কুল-কলেজে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর থেকে। এ ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ থেকে। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর।

এ বিষয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, “সকালে প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।”