রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বাংলাদেশ ও নেপালের মধ্যে "ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম" অনুষ্ঠিত


প্রকাশ :

গত ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেনশীপ এডুকেশন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে এক ব্যতিক্রমী “ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে জুম প্লাটফর্মে। এই প্রোগ্রামে অংশ নেয় লালমনিরহাট  জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এবং নেপালের Harverd Academy, Pokhara-15, Kaski, Pokhara, Nepal।

প্রোগ্রামের শুরুতে বাংলাদেশের ইংরেজি শিক্ষক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একদল শিক্ষার্থী নেপালের জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দেশের পরিবেশ ও জলবায়ুর চিত্র উপস্থাপন করে।

অন্যদিকে নেপালের হার্ভার্ড একাডেমির ইংরেজি শিক্ষক Nabin Panta এবং আইসিটি শিক্ষক Anup Baniya এর নেতৃত্বে ১০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেপালের পরিবেশ, জলবায়ুর চিত্র এবং বাংলাদেশ-নেপালের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে। শুরুতেই তারা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর বন্ধুত্বের আবহ সৃষ্টি করে।

এই প্রোগ্রামের মাধ্যমে উভয় দেশের শিক্ষার্থীরা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দূষণের কারণ ও প্রতিকার বিষয়ে বাস্তব ধারণা অর্জন করে। পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ জানান, এই ভার্চুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম বাংলাদেশ ও নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে।