রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

কালীগঞ্জে গ্লোবাল সিটিজেনশীপ এডুকেশন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল সিটিজেনশীপ এডুকেশন” (GCED) কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। গত ১৪ জুলাই শুরু হওয়া এ কর্মসূচির বৃহস্পতিবার (২১ আগস্ট) সমাপনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ মোহাম্মদ রিয়াল আহসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার ও পরিচ্ছন্নতার চর্চার মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করতে পারে। পাশাপাশি পানি, বিদ্যুৎ ও কাগজের সাশ্রয়ও জলবায়ু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ সমাপনী বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান, কর্মসূচির আওতায় গৃহীত পরিবেশবান্ধব কার্যক্রমগুলো নিয়মিতভাবে বাস্তবায়নের জন্য।

অনুষ্ঠানের শেষাংশে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)