রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

হাতীবান্ধা মডেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশ :

শিক্ষক নিয়োগে অনিয়ম শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাতীবান্ধা মডেল কলেজ কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মডেল কলেজের অধ্যক্ষের কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাবেক অধ্যক্ষ ইউনুস আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম।

তিনি বলেন, “প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ইউনুস আলীর নেতৃত্বে ২০০৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে কলেজটি এমপিওভুক্ত হয়েছে। কিন্তু এখনও কলেজটিকে ঘিরে বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থেকে একযোগে কাজ করতে হবে। কলেজের মঙ্গল কামনায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “গত ২১ জুলাই শিক্ষক নিয়োগে অনিয়ম সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী, অন্যান্য শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।