রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

জুলাই শহীদ দিবসে বেরোবিতে ‘শেখ হাসিনা ফিরবে’দেয়াল লিখনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি


প্রকাশ :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই শহীদ দিবসে ক্যাম্পাসে ‘শেখ হাসিনা ফিরবে, জয় বাংলা’ দেয়াল লিখনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব,প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার ও শাখা প্রধান বেলাল হোসেনকে সদস্য করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ।

উল্লেখ্য, গত ১৫ জুলাই দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরিসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে ইত্যাদি দেয়াল লিখন লেখা হয়। এ ঘটনার প্রতিবাদে ১৬ জুলাইরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে ২৪ ঘন্টার মধ্যে দেয়াল লিখনের সাথে জড়িতদের শনাক্তসহ শাস্তির দাবীতে বিক্ষোভ করে ছাত্রদল।