রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

লালমনিরহাটে সংবাদপত্র এজেন্টের ছেলে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে


প্রকাশ :

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে  লালমনিরহাট সংবাদপত্র এজেন্ট  মোঃ সাজিদ আলম এর ছেলে মোঃ সানজিদ আলম কাম্য। সে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ লালমনিরহাট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। 

লালমনিরহাট পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পূর্ব থানাপাড়া এলাকার বাসিন্দা  জেলা সংবাদপত্র এজেন্ট মোঃ সাজিদ আলম ও গৃহিনী কামরুন্নাহার কুসুম দম্পতির ৩য় পুত্র  কৃতী শিক্ষার্থী মো. সানজিদ আলম কাম্য। সে বড় হয়ে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ের বড় কর্মকর্তা হতে চায়। সে তার সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে প্রাইভেট টিচার ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেই সাথে ভবিষ্যতে এই সফলতা যেন ধরে রাখতে পারে সে জন্য আত্মীয়স্বজন সহ দেশবাসীর নিকট দোয়া কামনা চেয়েছেন তার পিতা মো: সাজিদ আলম।