রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

রংপুরে এসএসসি সমমানের পরীক্ষার প্রথম দিন ৫৭৭ জন অনুপস্থিত ৫ বহিষ্কার


প্রকাশ :

রংপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭৭ জন পরীক্ষার্থী এবং প্রক্সি ও অন্য অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল)বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রমিজ আলম।

জানা যায়, রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ৫১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯হাজার ৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫হাজার ৬৫২ জন এবং এসএসসি (ভোক) মোট পরীক্ষার্থী ২হাজার ৯৮৯ জন। এরমধ্যে অনুপস্থিত এসএসসি ২৯৬ জন, দাখিলে ২৫৮ জন এবং ভোকে ২৩ জন। তবে প্রক্সি ও অন্যান্য অপরাধের কারণে  ৫জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্থি বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।  

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি সহ জেলার আট উপজেলার পরীক্ষাকেন্দ্রের ২“শ গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ ও উপজেলা প্রশাসন।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।