রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ


প্রকাশ :

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় মধ্যে একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে আলহাজ্ব সমশের উদ্দিন উচ্চ  বিদ্যালয়টি ১৯৯৫ ইং খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করছে ।বৃহস্পতিবার ২৭ফেব্রুয়ারী  এই বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা বলেন,আজকের এই কোমলমতি শিশুরাই আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় একটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করে বলে বিশ্বাস করি। স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে করবে । একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানীই শক্তি।  

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব সমশের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলুর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন,হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা। এছাড়াও অন্যান্যদের মধ্যে হাতীবান্ধা সরকারী এস এস হাই স্কুলের (অবঃ)প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতা,সাবেক শিক্ষক নুর হাকিম, কৃষকদলের সদস্য সচিব মতিউর রহমান মতি ও আমজাদ হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু বলেন শহরের মতো করে এখানে আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়।এখন এটি একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও নবাগত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে,কারণ আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিন ও জাতির ভবিষ্যৎ। উচ্চশিক্ষা গ্রহণ করে তারা দেশ মাতৃকায় অগ্রণী ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা এই শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করলে একদিন দেশ মাতৃকায় গৌরব বয়ে নিয়ে আসবে এই শিক্ষার্থীরা। সভা শেষে দোয়া ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।