লালমনিরহাট জেলার আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসে আরা বেগম, রৌপ্য ইলিশ পদকপ্রাপ্ত স্কাউটার ও স্কাউটসের জেলা সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, লালমনিরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল আলম প্রামাণিক, আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, ডাঃ নাজিরা পারভীন প্রমুখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া প্রতিযোগিতার হাউস সমন্বয়কারী সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন ও ক্রীড়া শিক্ষক সাকিনা খাতুন।
ক্রীড়া প্রতিযোগিতায় ছিল দৌড়, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, রশি দৌড়, যেমন খুশি তেমন সাজ, ভদ্র মহিলাদের মিউজিক্যাল চেয়ার এবং ভদ্র পুরুষদের দ্রুত হাঁটাসহ ২৫টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও সুধীজন অংশগ্রহণ করেন।