রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছাত্রদল নেতার আত্মসমর্পণ পত্র দাখিল


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা সিয়াম আল নাহিদকে বাঁচাতে মানবিক কারণে আত্মসমর্পণ পত্র দাখিল করেছেন  ছাত্রদল নেতা মোঃ তুহিন রানা।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বরাবর এই আবেদন জমা দেন তুহিন রানা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আল নাহিদ, যিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী। ছাত্রদের ওপর হামলার অভিযোগে শৃঙ্খলা বোর্ডের দ্বারা শাস্তির মুখোমুখি হয়েছেন। এর আগে তিনি দুইবার রিয়ার্ড পেয়েছেন, এবং একবার রিয়ার্ড হলে তার বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ হয়ে যাবে।

নাহিদ, যিনি জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর জন্য অভিযুক্ত, তার রুম থেকে দেশিয় অস্ত্র এবং মাদক সামগ্রী উদ্ধার হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০৯তম সিন্ডিকেট সভায় তাকে এবং আরও ৭০ জনকে বহিষ্কারের নোটিশ দেয়।

তুহিন রানা জানিয়েছেন, ‘আমি মানবিক কারণে তার (সিয়াম আল নাহিদ) পক্ষে আত্মসমর্পণ পত্র জমা দিয়েছি, কারণ সে এর আগে দুইবার রিয়ার্ড পেয়েছে। একবার রিয়ার্ড হলে তার ছাত্রত্ব শেষ হয়ে যাবে।

এদিকে, সাধারণ শিক্ষার্থীরা তুহিন রানার এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন এবং জানিয়েছেন, তারা কোনো ভাবেই এই পরিস্থিতি মেনে নেবেন না।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্তের পর সিয়াম আল নাহিদের মামলার পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, আবেদনটি শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে এবং তাদের সিদ্ধান্ত সিন্ডিকেটে পাঠানো হবে।