রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

বড়বাড়ী ক্যামব্রিয়ান কিন্ডার গার্টেন-এর ১০ বছর পূর্তি উদযাপন


প্রকাশ :

"এসো মিলি ঐকতানে, প্রিয় বিদ্যাপীঠ বড়বাড়ী ক্যামব্রিয়ান প্রাঙ্গণে" এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ক্যামব্রিয়ান কিন্ডার গার্টেন এর ১০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে বনভোজন, র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  শনিবার (১১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।  র‍্যালি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন অনুষ্ঠান  সম্পন্ন হয়।

আলোচনা সভায় রামকৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবিএম ফারুক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেয়ার এগ্রিকালচারের মার্কেটিং অফিসার এনামুল হক ও ব্যবসায়ী মিজানুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়বাড়ী ক্যামব্রিয়ান কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা পরিচালক আহম্মেদ দুলু।

এ ছাড়াও আলোচনা সভায় অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন ১ম ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী অভিভাবক মারুফা খাতুন ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক চন্দনা রায়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্খানীয় ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।