বাবুকে জিজ্ঞাসা করিলাম— কেন চলো এমন করি, ক’দিন পূর্বে পুলিশ কেন তোমাকে নিয়াছিল ধরি? উত্তরে কহিলেন— ও কিছু নহে, রাজনীতি করি।
কূটকৌশলে চলি, মিথ্যা বলিয়া ফেলি, চালাকির ফাঁদে গিয়াছিলাম পড়ি, তাই তো পুলিশ ফেলিয়াছিল ধরি।
আচ্ছা বাবু, লজ্জা কি লাগে না তাতে? রাজনীতিতে ওসব রাখিতে হয় না সাথে, মিথ্যা না বলিলে ভোট দিবে কিসে!
তাহা হইলে লজ্জা-অপমান শব্দের কী হইবে? উহা এখন থাকিবে নেহায়েত বোকাদের ভাণ্ডারে,রাজনীতি এখন চলে চালাকি আর কূটকৌশলে।
মিথ্যা না বলিলে বোকারা কি আর রক্ত দিবে? নেতাদের সুখের তরে রাজপথে মিছিল করিবে? মিছিল শেষে ধরা পড়িয়া জেলে থাকিতে চাহিবে?
তিস্তার বালু ও বেসরকারি অংশীদারিত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: একটি বিকল্প প্রস্তাব
১ সপ্তাহ আগে
মানব সভ্যতার বিবর্তন ও চেতনার রূপান্তর
১ সপ্তাহ আগে
অপরাধী চক্রের নির্মম পরিণতির কথা কেউ মনে রাখে না
২ সপ্তাহ আগে
শিক্ষা ব্যবস্থায় ধর্মের প্রভাব
২ সপ্তাহ আগে