রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট পৌরবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন আফজাল হোসেন


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
লালমনিরহাট পৌরবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন আফজাল হোসেন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমনিরহাট পৌরসভাসহ জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও সর্বসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।
লালমনিরহাট বার্তা পত্রিকায় পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, “দুর্গাপূজা শুধু সনাতন সম্প্রদায়ের উৎসব নয়, এটি আবহমান বাংলার সম্প্রীতি ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। লালমনিরহাটের মাটিতে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছেন।”
তিনি আরও লেখেন, “শারদীয় দুর্গোৎসবের মূল বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণ ও শান্তির প্রতিষ্ঠা। এই উৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বয়ে আনুক। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি শারদীয় দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।

বিজ্ঞাপন