বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পাঁচ দিনের সরকারি সফরে লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
পাঁচ দিনের সরকারি সফরে লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

রংপুর, ২৯শে আশ্বিন, (১৪ই অক্টোবর) :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ১৪ই অক্টোবর (বুধবার) লালমনিরহাটে আসছেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ টা ৩০ মিনিটে লালমনিরহাট কালেক্টরেট মাঠে গণতান্ত্রিক আন্দোলনে নিহত মোবারক, জোবেদ ও ফারুকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবেন।  এরপর তিনি দুপুর ২ টা ৪৫ মিনিটে একই স্থানে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে দূর্গা পূজা উপলক্ষ্যে জিআর চাল বিতরণ এবং হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবেন। সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ১৬ই অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টা ৩০ মিনিটে বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবন উদ্‌বোধন করবেন। উদ্‌বোধন শেষে মন্ত্রী বিকাল ৪ টা ৩০ মিনিটে বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালি ভায়া আওলিয়ার পার্ট সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যা ৭ টায় তিনি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। কর্মসূচি অনুযায়ী, ত্রাণ মন্ত্রী ১৭ই অক্টোবর (শনিবার) দুপুর ২ টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়াম জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬ -এর কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর সন্ধ্যা ৭ টায় তিনি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। ১৮ই অক্টোবর (রবিবার) মন্ত্রী সকাল ১১ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞাপন