মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
লালমনিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামি নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন, লালমনিরহাট  শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার। 

আদালতের রায়ের নথি থেকে জানাগেছে,, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. নুর নবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৮(৩) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, এসব সাজা একই সঙ্গে চলবে।
অন্যদিকে, একই মামলার অপর দুই আসামি মো. মোবারক আলী ও মো. বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভিক্টিমের বাবা নুরুল হক লালমনিরহাটের হাতিবান্ধা থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী নুরুল হক উল্লেখ করেন, আসামী নুরনবী ও রাকিবুল ইসলাম আমার মেয়েকে জোড় পূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে অজ্ঞাত নামা আরো (২-৩) জন কু-প্রস্তাব দেয়। পরে বিষয়টি জানতে পেরে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়।
 রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ লুৎফর রহমান বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট।। এ ন্যাক্কার জনক ঘটনায় ভিক্টিমকে তার বাবা শাক ক্ষেত দেখতে পাঠিয়েছিল, সেখান থেকে ভিক্টিমকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় আসামি নুরনবী। পরে পাসুন নামক অস্ত্র দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ১৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে এ মামলার রায় দিয়েছে আদালত। এ রায়ে সমাজের অপরাধ প্রবণতা  কমে যাবে।

 

বিজ্ঞাপন