মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ কে মমিনুল হক।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেআর সারোয়ার , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

এ সময় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, রেড ক্রিসেন্ট, স্কাউটস সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন