বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

‎আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ,বিক্ষোভ ও  রাস্তায় শুয়ে প্রতিবাদ


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
‎আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ,বিক্ষোভ ও  রাস্তায় শুয়ে প্রতিবাদ

লালমনিরহাটের আদিতমারীতে গৃহবধূ আমেনা বেগমকে নির্যাতন ও যৌনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে খাতাপাড়া বাজার এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত আমেনা বেগমের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎বিক্ষোভ চলাকালে কয়েকজন প্রতিবাদকারী মহাসড়কে শুয়ে পড়েন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
‎বিক্ষোভ করেন  বক্তারা বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আমেনা বেগমের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
‎
‎

বিজ্ঞাপন