বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে লালমনিরহাটের সাইদুল ইসলাম


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে লালমনিরহাটের সাইদুল ইসলাম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত হয়েছেন লালমনিরহাটের শ্রমিক নেতা মোঃ সাইদুল ইসলাম। তিনি লালমনিরহাট জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২২ নভেম্বর ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মোঃ হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই সভার সিদ্ধান্ত অনুযায়ী মোঃ সাইদুল ইসলামকে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত হওয়ায় সাইদুল ইসলাম ও তাঁর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর নেতৃত্বে সংগঠন ও সংশ্লিষ্ট বেসিক ইউনিয়ন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
লালমনিরহাটের একজন পরিবহন শ্রমিক নেতার জাতীয় পর্যায়ের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে জেলার পরিবহন শ্রমিকদের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে লালমনিরহাটের পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া, অধিকার ও কল্যাণের বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে ভূমিকা রাখবেন তিনি।

বিজ্ঞাপন