লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদকে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জ, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইল, এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনী, এসআরইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।