মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট ইউনিটের নভেম্বর মাসের  মাসিক আড্ডা অনুষ্ঠিত


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
লালমনিরহাট ইউনিটের নভেম্বর মাসের  মাসিক আড্ডা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ানাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিশ্বসাহিত্য কেন্দ্রের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহা ইউনিটের নভেম্বর মাসের মাসিক আড্ডা জেলা সরকারি গণগ্রন্থাগার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজভী ইবনে মাহমুদ, লালমনিরহাট সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান  সি,এম শাহিনুর রহমান, মজিয়া সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম এবং মাতৃছায়া বিদ্যানিকেতনের পরিচালক মাসুদ রানা। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ বই পড়ার গুরুত্ব আরোপ করে বলেন সুস্থ সমাজ ও জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। তাই আমাদের বেশি বেশি ভালো বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমে আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংঘের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য যে বিশ্বসাহিত্য কেন্দ্র সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সারা বাংলাদেশে ৭৬টি গাড়ির মাধ্যমে সেবা প্রদান করে থাকে। মাসিক আড্ডার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমনিরহাট ইউনিটের ইউনিট ইনচার্জ মো: ইকবাল হাসান।

বিজ্ঞাপন