সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, দুইজনের মৃত্যু


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, দুইজনের মৃত্যু

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরুবাহী নছিমন রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) নিহত হন। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় নছিমনটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ফজলুল হকের মৃত্যু হয়। পরে ইমদাদুল হককে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন। খাদে পড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন