নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়ন ও সফলভাবে সম্পুর্ন করতে ক্রীড়া অনুরাগী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আদিতমারী উপজেলা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে লালমনিরহাটের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আজিজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরনব্বী সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার আহব্বায়ক আবু বাক্কার সিদ্দিক, প্রধান শিক্ষক আবু সাঈদ তায়েজ উদ্দিন তাজু প্রমুখ।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কায়কোবাদসহ বিভিন্ন ইভেন্টে একজন সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবেন বলে আয়োজকেরা জানান।