মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্মসূচিতে যা যা থাকছে


প্রকাশ : (১৮ ঘন্টা আগে)
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্মসূচিতে যা যা থাকছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এদিন সকালে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পরে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবেন তিনি।

সকাল ১০টায় লালমনিরহাট বিমানঘাঁটিতে অবতরণের পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর সকাল ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন। সকাল ১১টা ৪৫ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর ১২টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিতি ও বিরতির পর দুপুর ২টা ৩০ মিনিটে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন।

সফর শেষে বিকেল ৪টায় লালমনিরহাট এয়ারফিল্ড হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৪টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার ও লালমনিরহাটের জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক সরকারি পত্রে এ সফরসূচি জানানো হয়েছে।

সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিজ্ঞাপন