বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদী রক্ষায় ১৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পেশ করেছে লালমনিরহাট জেলা কমিটি। মঙ্গলবার (২৫ নভেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
এ সময় নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার, সদস্য এনামুল হক টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, নদী খনন, জলাধার পুনরুদ্ধার এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ১৯৯৭ সালে জাতিসংঘের পানি প্রবাহবিষয়ক কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কার্যক্রম আরও জোরদার করার দাবিও জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে নদী, পানি ও জলাধার রক্ষায় এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
তিন দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
৫ ঘন্টা আগে
আদিতমারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন
৮ ঘন্টা আগে