বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিন দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
তিন দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তিন দিনের সরকারি সফরে ২৭শে নভেম্বর (শুক্রবার) লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ২৮শে নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় কুড়িগ্রামের সদর উপজেলার নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি বিকাল ৪ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধন করবেন।

সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ২৯শে নভেম্বর (রবিবার) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাড়ি ‘ঠিকানা’ উদ্বোধন করবেন। সকাল ১১ টায় তিনি লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর মন্ত্রী দুপুর ১২ টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের দুরাকুটিতে বিএডিসি (সেচ), লালমনিরহাট বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তিনির্ভর ও পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তির উদ্বোধন করবেন।

ওই দিন (রবিবার) মন্ত্রী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞাপন