বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন 


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
আদিতমারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন 
"রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ "-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বর থেকে য্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ মৌসুমি আক্তার। এসময় বক্তব্য রাখেন উপজেলা খামার মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, কৃষি ব্যাংক ম্যানেজার আবুল খায়ের, কর্মসংস্থান ব্যাংক ম্যানেজার আব্দুল মজিদ, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরন্নবী সরকার,  উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জীবন ইসলাম প্রমুখ। 
বিজ্ঞাপন