বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল লালমনিরহাট জেলা।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রায়হান কবির, জেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
লালমনিরহাটে জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে চার দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
১ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত
১ দিন আগে