“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
জেলা শিক্ষা অফিসার রোখসানা পারভিনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ।
পরে একই স্থানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ ক্যাটাগরিতে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ চারজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত
২ ঘন্টা আগে