সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত


প্রকাশ : (১ ঘন্টা আগে)
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণপূর্ত বিভাগ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোহা: জাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


সৈকত ইসলাম, লালমনিরহাট
মোবা ০১৭২৫-৮৫৭৩৮৭

বিজ্ঞাপন