সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় জমির বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত আটক ২


প্রকাশ : (২ ঘন্টা আগে)
হাতীবান্ধায় জমির বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত আটক ২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ও বোন ভাগীনা ও ভাগীনির এলোপাতাড়ি আঘাতে নুর মোহাম্মদ (৪৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
রবিবার বিকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াই পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ ওই এলাকার মৃত্যু রহিম উদ্দিন ওরফে পাতির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জমিজমা নিয়ে নুর মোহাম্মদের পরিবারের সঙ্গে তার ভাই নুর ইসলামের প্রায় কয়েক বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। রবিবার বিকালে এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন বড় ভাই নুর ইসলাম ও বোন মর্জিনা,ভাগীনা শামিম বিন কায়ছার  বাবু এবং ভাগীনি রুমির এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 
পরে স্বজনরা নুর মোহাম্মদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাহিলে প্রায় এক ঘন্টা সময় পথরোধ করে আটকিয়ে রাখেন। পরে এলাকাবাসীর তৎপরতায় তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু পথিমধ্যে নুর মোহাম্মদের মৃত্যু বরণ করেন।
 
এবিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত মোশারফ হোসেন জানান,আমরা লাশ সুরতহাল করতেছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।তবে আমরা নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবুকে আটক করেছি এবং জিজ্ঞেসা করা হচ্ছে। 
 
বিজ্ঞাপন