রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা খাতে। শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

আজ শনিবার লালমনিরহাট শহরের মিশন মাঠে, শিক্ষার মানোন্নয়নে লালমনিরহাট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। এখন দেশকে এগিয়ে নিতে সবার চিন্তা-ভাবনা ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। শিক্ষকরা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি; তাই নিজেদের দায়িত্বের পাশাপাশি বিদ্যালয় ও শিক্ষার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

এ সময় জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় লালমনিরহাট সদর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

বিজ্ঞাপন