“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে মমিনুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, সবেক সিভিল সার্জন ডা. কাশেম আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্টান সঞ্চালনা করেন আব্দুস সালাম বকুল।
এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সদস্য এবং অবসরপ্রাপ্ত সরকারি- বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।