লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঠ্যাংঝাড়া বিওপির টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
৩০(সেপ্টেম্বর)দুপুরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সুবেদার শরিফুল ইসলামের নেতৃত্বে ঠ্যাংঝাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৮০০/৫-এস হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ঠ্যাংঝাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সন্দেহভাজন ব্যক্তিরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি টহলদল তাদের থামার জন্য সংকেত প্রদান করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন,সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামের সুলতান আলী ছেলে রাসেল হোসেন (২০) একই এলাকার শাহীন উদ্দিন সরকারের ছেলে জেমস সরকার (১৯)।এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবাসহ একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল,একটি হিরো বাইসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।